২১ এপ্রিল অনলাইনে এজিএম করবে গ্রামীণফোন

৭ এপ্রিল, ২০২০ ২৩:২৩  
আগামী ২১ এপ্রিল অনলাইনে অনুষ্ঠিত হবে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ওইদিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিতব্য এই সভায়ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট বা স্মার্টফোনে সভায় যুক্ত হওয়া যাবে। সূত্রমতে, ইতিমধ্যেই শেয়ারহোন্ডারদের ফোন ও মেইল করেছে অপারেটরটি। এজন্য শেয়ারহোল্ডারদের মেইলে পাঠানো লিংকে ১৬ ডিজিটের বিও আইডি নম্বর এবং অন্যান্য গোপনীয় তথ্য দিতে হবে । সভায় যোগ দিয়ে ডিজিটাল পদ্ধতিতে সভায় উপস্থাপিত প্রস্তাবনায় ভোটও দিতে পারবেন তারা। এক্ষেত্রে এজেন্ডার বিপরীতে ফেভার (Favour) বা অ্যাগেইনস্ট (Against) লিখতে হবে। জানাগেছে, গত ২৪ মার্চ নোটিশে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিজিটাল প্লার্টফর্ম ব্যবহার করে লাইভ ওয়েবকাস্টে ভার্চুয়াল শেয়ারহোন্ডার মিটিং করতে পারবে বলে গ্রামীণফোনকে জানিয়েছে বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেইঞ্জ কমিশন (বিএসইসি)। গ্রামীণফোন সূত্র জানিয়েছে, গত ১৭ফেব্রয়ারি পর্যন্ত (রেকর্ড ডেট) সময়ে যারা গ্রামীণফোনের শেয়ারহোন্ডার রয়েছেন তারা এই সভায় অংশ নিতে পারবেন। শেয়ারহোল্ডাররা কোনো মন্তব্য বা প্রশ্ন করতে সভা শুরুর ২৪ ঘন্টা আগে তা লিখিত বা ভিডিও আকারে লিংকে গিয়ে দিতে পারবেন। আবার মেইলও ([email protected]) করতে পারবেন।